লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়ালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৩’শ ইভেন্টে ৯’শ ৭২ শিক্ষার্থীকে পুরুষ্কারের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।

রোববার সকালে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

প্লে থেকে দ্বাদশ শ্রেনীর দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৯’শ ৭২ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 এ সময় আরও উপস্থিত ছিলেন – পরিচালক মাওলানা আবদুল করিম, বাকের হোসেন, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, সহকারি শিক্ষক ফারহানা আক্তার, ইসমাইল হোসেন, আতিকুর রহমান, মারজাহান মুন্নী, আবিদা বিন্তি, আশরাফুল ইসলাম প্রমুখ।

অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহযোগিতা করে। তাদের মোবাইলবিমুখ রাখতে হবে এবং পড়ালেখায় মনোযোগী হতে হবে। ভালো ভাবে পড়ালেখা করে যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।