কমলনগরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) আসনের সংসদ সদস্য ও সংসদীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় চর লরেঞ্চ মডেল উচ্চ বিদ্যালয়, হাজিরহাট মিল্লাত একাডেমি সরকারি উচ্চ বিদ্যালয়, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও তোরাবগঞ্জ আহমদীয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের হাতে কলম, ফাইলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

চর লরেঞ্চ মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রান্তিক সাহা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন।

এ কর্মসূচি সম্পর্কে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু বলেন, “ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে থাকে। মেধাবী প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

এদিকে হাজিরহাট মিল্লাত একাডেমি সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন। তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও তোরাবগঞ্জ আহমদীয়া দাখিল মাদ্রাসায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাফর আহমদ ভূঁইয়া, প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার ও মাওলানা মোহাম্মদ মোহসিনসহ অন্যান্যরা।

শিক্ষা সামগ্রী বিতরণকালে ছাত্রদল নেতারা পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।