রায়পুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় উদ্যোক্তা ও খামারি সৃস্টির লক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী এ প্রদর্শনী মেলায় ৩৩ স্টলে গবাদিপশুসহ বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি ও পাখি প্রদর্শিত হয়।

এই মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আজহারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হাবিব ফরহাদ আলমসহ অনেকে।