গতকাল বুধবার থেকে আমিরাতে করোনার বিধিনিষেধে আরো শিথীলতা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

কে এ সৌরভ খাঁন নিজস্ব প্রতিনিধি ঃ সংযোগ আরব আমিরাত।

করোনাকালীন সময়ে সচেতনতার কথা চিন্তা করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে মাস্ক পরিধান ছিল বাধ্যতামুলক। এ আইন অমান্যকারীদের গুনতে হতো জায়গা বেধে,আইন অনুসারে বিভিন্ন অংকের জরিমানা। তবে আমিরাতে (২৮ সেপ্টেম্বর) গতকাল বুধবার থেকে করোনার বিধিনিষেধ আরো শিথিল করা হয়েছে। আজ থেকে পুর্বের কোভিড ১৯ এর আইন অনুসারে মসজিদের নামাজ পড়ার দূরত্ব ২ মিটার বজায় রাখা হতো,তা আর প্রয়োজন হবে না, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।

তবে মসজিদে অবশ্যই নিজ জায়নামাজ ব্যবহার করতে হবে এবং অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মসজিদ হাসপাতাল ছাড়া আজ থেকে অন্য কোথাই মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা আর নেই। এমনকি অফিস, আদালত সহ বিভিন্ন দোকান বা শফিং মল গুলোতেও মাস্ক পরিধানের বাধ্যতামুলক আইন পরিহার করা হয়েছে। তবে করোনার লক্ষন থাকলে মাস্ক পরিধান করতে হবে। এবং সেই সাথে করোনা আক্রান্ত রোগীদের কোয়ারান্টাইন রাখা হবে শুধুমাত্র পাঁচ দিন,যদিওবা পুর্বে এ সময়টা ছিল ৭ থেকে ১৪ দিন।