ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ প্রধান আসামি রুবেলের ফাঁসি দাবি 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোঃ তৌফিকুল হক, রায়পুরা নরসিংদী :

অদ্য ২৯ শে মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল  তৃতীয় ধাপের রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন। ভাগ্যের নির্মম পরিহাস ইতিমধ্যে সন্ত্রাসীদের  হাতে খুন হন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। 

অদ্য বিকাল ৫ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ইউনুস আলী ভূঁইয়ার সভাপতিত্বে সিরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক মন্ত্রী ছয় বারে নির্বাচিত সংসদ রাজউদ্দিন আহমেদ রাজুর উপস্থিতিতে এক বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার মকুল হোসেনওপৌর যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন,  যুবলীগের সভাপতি মিলন মিয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন, উপজেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি আল আমিন ভূঁইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রাসেল খান, সংসদ পুত্র রাজিব আহমেদ পার্থ,  প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সংসদ রাজিউদ্দিন আহমেদ বলেন যদি  হাইকোর্ট কোট, জজ কোট সন্ত্রাসী  রুবেলসহ তার সাঙ্গপাঙ্গ কে জামিন দেয় রায়পুরার জনগণ তাদেরকে জামিন দেবে না। 

প্রধান আসামি রুবেলকে ধরার জন্য প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিম্যাডাম দেন। প্রতিবাদ সভাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, প্রতিবাদ সভাটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়।