বড়াইগ্রামে প্রশাসনিক রূপান্তরের রূপকার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

রতন আলী, নিজস্ব প্রতিবেদক নাটোর: নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব কার্যক্রমে বদলে গেছে পুরো প্রশাসনিক চিত্র। ২০২৪ সালের ২১ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার সকল দপ্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করেছেন।

সরকারি ও বেসরকারি দপ্তরের অনিয়ম দূর করে সেবার মান উন্নয়নে কাজ করেছেন তিনি। ভূমিদস্যু, অবৈধ দখলদার, মাদক কারবারি ও বাল্যবিয়ে প্রতিরোধে তার কঠোর অবস্থান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। ইতোমধ্যে তিনি পরিচালনা করেছেন ২৪৩টির বেশি ভ্রাম্যমাণ আদালত, জরিমানা আদায় করেছেন প্রায় ৫ লাখ টাকা এবং ৪৭ জনকে কারাদণ্ড দিয়েছেন।

শিক্ষাক্ষেত্রেও রেখেছেন সাহসী ভূমিকা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিয়ে শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছেন তিনি। এছাড়াও স্বচ্ছ জবাবদিহিতা মূলক  প্রশাসনিক দায়িত্ব পালনে নির্ভীক এক প্রতিচ্ছবি। 

প্রতিটি বুধবার ‘গণশুনানি’ অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি জনগণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন এই নারী কর্মকর্তা। এসব কারণে অল্প সময়েই ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস হয়ে উঠেছেন বড়াইগ্রামের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক।

তিনি বলেন, “আমি জনগণের সেবক। বড়াইগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”