সাংবাদিক আব্দুল মালেক হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ সাংবাদিক ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাতে তিনি অসুস্থ হয়ে লক্ষ্মীপুরের নিরাময় হসপিটাল-এ ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তিনি আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছেন।

সাংবাদিক আব্দুল মালেক লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে আসছেন।

তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।