
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর : বিএনপির সহায়ক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের পিরোজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি হিসেবে মো. নাজমুল হুদা ডালিম এবং সাধারণ সম্পাদক হিসেবে শরিফ মহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি ২ মে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সিহাব উদ্দিন সিয়াম এবং সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ আলাউদ্দিন মুন্না স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি মো. হুমায়ূন কবির শেখ, সহসভাপতি জাহিদ হাসান রাজু, হাফিজুর রহমান শেখ, এমদাদুল হক মনির ও মোহাম্মদ হারুন খান রয়েছেন।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল্লাহ হুমায়ূন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজী, মুজাহিদুল সরদার সজিব, মো. মনির শেখ ও শাহাদাত হোসেন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মাহবুব শেখ, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিলন, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মো. বাবুল শেখ, মো. লিটু শেখ ও মো. হাসান দায়িত্ব পেয়েছেন।
দপ্তর সম্পাদক হয়েছেন মো. সোহেল বয়াতী, সহদপ্তর সম্পাদক হাসিব খান, প্রচার সম্পাদক মো. লিটন খান, সহপ্রচার সম্পাদক মো. তৌহিদুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান শেখ, ধর্মীয় বিষয়ক সম্পাদক মো. এজাজ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলমগীর এবং সাহিত্য বিষয়ক সম্পাদক মো. শহিদ।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জাকির হোসেন, মামুন মাতুব্বর, আবু তাহের নান্না, নজরুল ইসলাম, মন্টু শেখ, আসলাম শেখ রাজ, মো. মিজানুর খান, মো. ওবায়দুল, কালু শেখ, মো. হানিফ, বারেক শেখ, মো. রুস্তুম, মো. রাজা, মো. জামাল ও মো. লাবু।
কমিটি ঘোষণার পর জেলা নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নেতারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং বিএনপির নীতি-আদর্শ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।
তাঁরা আরও জানান, সংগঠনটি প্রযুক্তিনির্ভর জনসেবা ও সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করবে।
