
সাদিকুর রহমান সরকার খোকন, ধর্মপাশা: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় শনিবার (২৯ নভেম্বর) ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রিক এ পরীক্ষায় দুই উপজেলার মোট ১৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষাটি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ পূর্ণমানের ভিত্তিতে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রণে ছিলেন মোঃ আব্দুল হান্নান (পরীক্ষা নিয়ন্ত্রক), মোঃ নজরুল ইসলাম (কেন্দ্র সচিব), মোঃ আব্দুল মোছাব্বির (সহ-কেন্দ্র সচিব), মোঃ রিহাব ও মোঃ আবুজর (হল সুপার), এবং কয়েকজন কক্ষ পরিদর্শক।
উপজেলার শিক্ষক ও অভিভাবকরা বলেন, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অনুপ্রেরণা যোগাবে।
