দুর্গোৎসবে ঝুকি নেই, টেকনাফে গুজব ঠেকাতে র‌্যাবের টহল জোরদার’ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ :

কক্সবাজারে টেকনাফে শারদীয় দুর্গোৎসব নির্বিঘেœ উদযাপন নিশ্চিত করতে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মন্ডপে  অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহলও।  

মঙ্গলবার রাতে ৭ টায় টেকনাফ পৌরসভাস্থল উপর বাজারে বিষ্ণন্ন পুজা মন্ডপ পরিদর্শনে এসব কথা বলেন র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান। তিনি  বলেন, ‘টেকনাফে কোন ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই। তবুও গুজবকে কেন্দ্র করে যেন কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। জোরদার করা হয়েছে আমাদের টহল ও গোয়েন্দা কার্যক্রম।  

এ বছর কক্সবাজারে টেকনাফ উপজেলায় ৬টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।