
মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২৯ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সদস্য শাহাব উদ্দিন সাবু ও যুগ্ন আহবায়ক এড.হাছিবুর রহমানের স্বাক্ষরিত দলীয় প্যাডে ৬১ সদস্য বিশিষ্ট উপজেলা ও ৪৭ সদস্য বিশিষ্ট পৌর বিএনপির এ কমিটি গঠন করেন। একই সময় উপজেলা ও পৌর বিএনপির পূর্বে কমিটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিলুপ্ত ঘোষনা করেন। গঠিত উপজেলা কমিটিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদকে আহবায়ক, সাবেক সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান ভিপি বাহারকে সদস্য সচিব এবং পৌর কমিটিতে শেখ মোহাম্মদ কামরুজ্জামানকে আহবায়ক ও আলগীর হোসেন মিয়াকে সদস্য সচিব করা হয়। উপজেলা কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাম্মেল হোসেন মজু, যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম মারুফ ভূইয়া, এজিএস মোঃ আবুল কাশেম,নজরুল ইসলাম পিন্টু, মজিবুর রহমান, ফয়েজ উল্যাহ ভূইয়া, সদস্য পদে শাহাবুদ্দিন তূর্কি, আবদুর রহিম ভিপি, সাবেক ইউপি চেয়ারম্যান লকিয়ত উল্যাহ , সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহিম মজুমদার, শাহ আলম ভিপি,ইসমাইল হোসেন বেঙ্গল, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ালি উল্যা ওলি, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উল্যাহ, রেজাউল করিম ডিহিদার, এড.কবির হোসেন মোল্লা, জাহাঙ্গীর আলম বাবলু মেম্বার, টিপু সুলতান ভূইয়া,মোঃ সেলিম কাজী, মহসিন মেম্বার, হাফেজ আহমদ মেম্বারসহ ৫২ জন। পৌর কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ, যুগ্ন আহবায়ক লোকমান হোসেন পাটোয়ারী, এম এ হাশেম, আওরঙ্গজেব বাবলু,আশরাফ হোসেন পাটোয়ারী, শাহ আলম শাহীন , সদস্য পদে জাকির হোসেন মোল্লা, রফিক উল্যাহ ,এড.তোফাজ্জল হোসেন বাচ্ছু,রোমান পাটোয়ারীসহ ৩৯ জন। কমিটির আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ন আহবায়ক এ তিনজনের স্বাক্ষরে আগামী তিন মাসের মধ্যে ইউনিয়ন, পৌর ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে৷
এ দিকে উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করায় বেশ উজ্জেবিত হয়ে উঠে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা
