
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে শারদীয় দুর্গাপূজা -২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।
এ সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মো. আকতার হোসেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা এবং কালেক্টরেটের কর্মকর্তাগণসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরপ্রধানগণ। এছাড়াও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দসহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
