
নাজমুল হোসেন : বদলিজনিত কারণে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হকের বিদায় উপলক্ষে লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক।
এ সময় পুলিশ সুপার বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁর কর্মজীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল ও এহসানুল করিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্বকালীন সময়ে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা জানিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
