টেকনাফের লেদা থেকে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রঃ সূর্য্য কে মুক্তিপণ ছাড়াই উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি :

টেকনাফের লেদা থেকে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রঃ সূর্য্য (০৮) অপহরনের পর বিনাপণে পুলিশী অভিযানে উদ্ধার হয়েছে।

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকা থেকে মো. হোসাইন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর বিনাপণে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

গত রোববার (৪ জুন) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকা থেকে মো. হোসাইন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে পরে মোটাদাগে মুক্তিপণ দাবী করে।

অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রঃ সূর্য্য (০৮)গত ০৪/০৬/২০২৩ইং তারিখ লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে অপহরনের শিকার হয়।অপহরনকারীরা ভিকটিমের মা-বাবাকে ফোন করে মুক্তিপন দাবী করে। ঘটনাটি টেকনাফ মডেল থানা পুলিশ অবগত হওয়ার পর ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে মোবাইল নং ও প্রাপ্ত তথ্যাদি তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহিন পাহাড়ে সহ বিভিন্ন জায়গায় ভিকটিম উদ্ধারে অভিযান পরিচালনা করে। পুলিশী তৎপরতা ও সাড়াশি অভিযানের ফলে অপহরনকারীরা অবশেষে অদ্য ০৬/০৬/২০২৩ইং তারিখ রাত ২০.৩০ ঘটিকায় লেদা সড়কে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রঃ সূর্য্য (০৮)কে রেখে পালিয়ে যায়।টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইন্চার্জ শিশুটিকে উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রঃ সূর্য্য কে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, উক্ত বিষয়ে টেকনাফ মডেল থানায় শিশুটির বাবা নিখোঁজ ডায়রী করে। যাহা টেকনাফ মডেল থানার সাধারন ডায়রী নং-২১৫, তাং-০৪/০৬/২০২৩ইং।

ঘটনার পরদিন ভুক্তভোগী পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা। অপহৃতের বাবা সুলতান আহমেদ মুক্তিপণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত মো. হোসাইন (৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা সুলতান আহমদের ছেলে। সে লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

রাতে ফোন করে অপহরণকারী সন্ত্রাসীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিতে পারলে তাকে হত্যা করা হবে বলে তারা জানায়।

টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, এক ছাত্র নিখোঁজের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।