১০ কেজি ১ শত ২৫ গ্রাম গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মজুচৌধুরীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ১ শত ২৫ গ্রাম গাঁজা এবং ৩ টি বিদেশি মদ প্রতি বোতলে ৩ শত ৭৫ এমএলসহ মো. মিরাজ হোসেন (৩২) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মজুচৌধুরীর ঘাট পল্টন এলাকায় থেকে মজুচৌধুরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. আবু তাহের মিয়া। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীর হাট লঞ্চঘাট পন্টুন থেকে তাকে আটক করেন নৌ পুলিশ।

মজুচৌধুরী ঘাট নৌ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আবু তাহের মিয়া বলেন, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ মজুচৌধুরী লঞ্চ ঘাট পন্টুন এলাকার সামনে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০ কেজি ১ শত ২৫ গ্রাম গাঁজা এবং ৩ বোতল ৩ শত ৭৫ এমএল এর বিদেশি মদসহ মো. মিরাজ হোসেনকে আটক করা হয়।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকা থেকে গাঁজা ও মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মো. আবু তাহের মিয়া।