ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট অভিযান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আজ শনিবার লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল ও ঝুমুর মোড় এলাকার বিভিন্ন বাস কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযানে অংশগ্রহণকারী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।

একটি বাস সার্ভিস প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভাড়ার অনিয়ম প্রমাণিত হওয়ায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

প্রশাসন জানিয়েছে যে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।