
মোহাম্মদ ইউনুছ অভি :
কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভী পাড়ায় তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে আহত রবিউল হাসান (২৪) নামে এক যুবকের খুন হয়েছে।
রোববার (১১ জুন) সকাল ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সে যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক, টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌলভী পাড়া করিমের ছেলে রবিউল হাসান (২৪)।
টেকনাফ সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, মৌলভী পাড়া এলাকায় চিংড়ি’র টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবক দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে অবগত করছি। আমি ঘটনাটি তদন্ত করতেছি।
নিহত রবিউলের ভাই আবদুল্লাহ জানান, শনিবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে প্রজেক্টের টাকার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া একরাম মার্কেটের সামনে ঔষধ নিতে আসছে একই এলাকার নুরুল হকের ছেলে মোঃ সাইফুল (২২) হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাঝ পথে আমার ভাই রবিউল মারা যায়।
এ ঘটনায় রবিবার (১১ জুন) মোঃ সাইফুল ও রাসেলসহ ৫ জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করেছে বলে জানান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, অভিযোগ হাতে পেয়েছি। পুলিশ টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাখ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের করা হবে
