রামগঞ্জে কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি:

সংগঠনকে গতিশীল করার লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত রোববার (২১ মে) রাতে কৃষকলীগ আয়োজিত এক সভায় জেলা কৃষকলীগের আহবায়ক সি এম আবদুল্লাহ ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এ আহবায়ক কমিটি ঘোষণা করেন।

সভা শেষে উপজেলার সকল ইউনিয়ন নেতাকর্মীদের সর্ব সম্মতিতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন খানকে আহবায়ক ও মুজিব উল্লাহকে সদস্য সচিব করে দ্রুত পূর্নাঙ্গ কমিটি করার জন্য সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশ দেন জেলা কৃষকলীগ।
সভার সিদ্ধান্ত মোতাবেক অনুমোদিত আহবায়ক কমিটি আগামী তিন মাসের (৯০ দিনের) মধ্যে উপজেলার সব ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করে উপজেলার সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।