চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৮ হাজার কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

 চাঁদপুরে মতলব উত্তরের বাহাদুরপুর ও বোড়চর সংলগ্ন মেঘনা নদীতে কোস্টগার্ডের অভিযানে ৮ হাজার কেজি জাটকা জব্দ হয়েছে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, মতলব উত্তরে একটি অভিযান চালিয়ে ৫টি ইঞ্জিন চালিত বোট তল্লাশী করে ২শ’ মণ জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় ৩৪ টি এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, কোস্ট গার্ড মোহনপুরের সাব লেফটেন্যান্ট ফজলুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।