গণভোট ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

এস আলমগীর হোসেন : গণভোট ও সংসদ নির্বাচনকে-  সামনে রেখে ভোটার উদ্বুদ্ধকরণ ও গণভোটের প্রচার জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জে ইমাম সম্মেলন -২০২৬অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বর মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 সেখানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার, গৌতম কুমার বিশ্বাস,  ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে, সেখানে আরোও উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক,উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন জাকির হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা, মারুফ আফজাল রাজন।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইমাম,খতিব ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা গণভোটে জনসচেতনতা সৃষ্টি, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করার বিষয়ে দিকনির্দেশনা দেন।