
মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজিত ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৬আগষ্ট সকাল ১১ টায় রামগঞ্জ পৌরসভা চত্তরে এক আলোচনা সভা,দোয়া মাহফিল ও তবোরক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সফিক মাহামুদ পিন্টু।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম এ মমিন পাটওয়ারী,
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শামছুল হক মিজান, আবু তাহের পাটওয়ারী, হাসানুজ্জামান হেলাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো: জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী,,৯নং ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,পৌর কাউন্সিল, শহিদ পাটওয়ারী। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
