
নাজমুল হোসেন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেদে পল্লীর অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
রোববার (১৬ মার্চ) বিকাল ৩টায় কসবা উপজেলা–এর কুটি চৌমহনি এলাকার বেদে পল্লীতে এ ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আতাউর রহমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর কসবা উপজেলা সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেদে পল্লীর ৩০টি পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
