রায়পুরে ইউএনওর গণশুনানি, সরাসরি অভিযোগ করলেন সাধারণ মানুষ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরাসরি গণশুনানি। 

বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এ শুনানির আয়োজন করা হয়। 

এতে এলাকার সাধারণ মানুষ উপস্থিত থেকে সরাসরি তাদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।

গণশুনানিতে অংশ নিয়ে কেউ বললেন সুপারি পুকুরের পানিতে রাখার কারণে পানি নষ্ট হয়ে যায়। এতে করে পুকুর ব্যবহারকারীরা নানান অভিযোগ করেন। পানি নিষ্কাশনের ভোগান্তির কথা তুলে ধরেন।

গণশুনানিতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। 

তিনি প্রতিটি অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তা তাৎক্ষণিক সমাধান দেন।

ইউএনও বলেন, ‘সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। যে কোনো নাগরিক কোনো ধরনের হয়রানির শিকার হলে সরাসরি উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারাই আমাদের শক্তি।’

গণশুনানিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এমন সরাসরি অভিযোগ জানানোর সুযোগ পেয়ে তাঁরা সন্তুষ্ট। তারা তাৎক্ষণিক সমাধান পেয়ে বেজায় খুশি।