লক্ষ্মীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে সদর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকলের প্রতি সহমর্মিতা এবং আইনশৃঙ্খলা, শান্তি, আনুগত্য বজায় রাখতে বিশেষ অনুরোধ জানান।

মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, সদর থানা পুলিশের সকল সদস্য ঈদের দিনে সদরের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বক্ষণিক নিয়োজিত থাকবে। নিয়মিত টহল সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদগাহ ময়দান এবং দর্শনীয় স্থান গুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।

তিনি সদরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় ধর্মীয় অনুভূতি এবং ভাবগাম্ভীর্য বজায় রাখার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।