বাগাতিপাড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • রিয়াজুল ইসলাম রিয়াজ,নাটোর

নাটোরের বাগাতিপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার বড়াল সভা কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম ও সেক্রেটারি খাদেমুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডা.ইসমাঈল হোসেন, মডেল থানা প্রতিনিধি এসআই দুলাল হোসেন, ‘ক্যাব’ উপজেলা সভাপতি আব্দুল মজিদ ও নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু,পাঁকা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমুখ।