লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় রুপা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের শেখের বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত রুপা আক্তার ওই বাড়ির মালয়েশিয়া প্রবাসী মনজুর হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মনজুর হোসেন প্রবাসে কর্মরত রয়েছেন। বুধবার কেন বা কী কারণে রুপা আক্তারের মৃত্যু হয়েছে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রণব রাম আচার্য বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।