ঢাকার হাসপাতালে ড. রেজাউল করিমকে দেখতে গেলেন মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অসুস্থ ড. মুহাম্মদ রেজাউল করিমকে দেখতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে গেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার তিনি হাসপাতালে গিয়ে ড. রেজাউল করিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত স্বজন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি চিকিৎসকদের কাছ থেকেও রোগীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তথ্য নেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ রেজাউল করিম শ্বাসকষ্টজনিত সমস্যায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।