
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা রোববার রাত ৮টা ৫০ মিনিটে ভাঙ্গাখাঁ ইউনিয়নের শহীদ বাসু রোড সংলগ্ন (পাঠান বাড়ী) এলাকায় অভিযান চালিয়ে ৪২ বছর বয়সী মোঃ ফারুখকে আটক করেছে।
আটককৃত ফারুখের পিতার নাম মৃত নজির আহমেদ এবং মাতার নাম পেয়ারা বেগম। তিনি ভাঙ্গাখাঁ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
