
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর একটি অভিযানিক দল ইকোনো সার্ভিস ও ঢাকা এক্সপ্রেস পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালায়। এই অভিযানে ৪০ জন যাত্রীর কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
ইকোনো সার্ভিস ও ঢাকা এক্সপ্রেস পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করছিল। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়।
লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঝুমুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪০ জন যাত্রীর কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
অভিযানে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্ক করে দেওয়া হয়। তাদের অঙ্গীকার করানো হয়, ভবিষ্যতে এমন অনিয়ম করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রীরা অতিরিক্ত ভাড়া ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
এই অভিযানটি লক্ষ্মীপুরের পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। সেনাবাহিনীর এই পদক্ষেপ যাত্রীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং পরিবহন খাতে অনিয়মের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে।
