রামগতিতে নিষিদ্ধ আ. লীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নেতা হলেন— চরপোড়াগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম (৬০) ও চরআলগী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সফিক উদ্দীন (৪২)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, অপারেশন “ডেভিল হান্ট জি-২”-এর অংশ হিসেবে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তারা লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”