১১নং ওয়ার্ডে নাগরিকদের সাথে লক্ষ্মীপুর পৌরসভার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর ১১নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৃহস্পতিবার এক মতবিনিময় সভার আয়োজন করে পৌরসভা। 

সভায় নাগরিকসেবা, রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং এলাকার সামগ্রিক উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পৌরসভার কর্মকর্তারা জানান, ওয়ার্ডের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতে তারা অগ্রাধিকার দিচ্ছেন। পাশাপাশি নাগরিকদের মতামত ও অভিযোগ নিয়মিতভাবে গ্রহণ করতে একটি পৃথক সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় অংশ নেওয়া নাগরিকরা বলেন, এলাকার দীর্ঘদিনের অবহেলিত কিছু সমস্যার সমাধানে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নিয়মিত এ ধরনের সভার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।