টেকনাফে একই পরিবারের তিনজন অপহরণ, ৮ ঘন্টাপর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে একই পরিবারের তিনজনকে অপহরণ করেছে অপহরণকারী চক্রের সদস্যরা।

 রাতে পাহাড়ী এলাকার ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার হন তারা।

অপহৃতরা হলেন, হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুচনী গ্রামের আশরাফ জামানের পুত্র নীর আহমেদ (৬০), হাবিবুর রহমান (৫৫) ও তার ছেলে নুর ফয়েজ (১৩)। তারা একই পরিবারের সদস্য।

বৃহস্পতিবার (২ মে) ভোর রাতে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. আলী অপহরণের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুচনী গ্রামের বাসিন্দা নীর আহমেদ, হাবিবুর রহমান ও তার কিশোর  ছেলে নুর ফয়েজ নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও এপিবিএন এর কার্যালয়ের পিছনে পশ্চিমের পাহাড়ের পাদদেশে ধান ক্ষেতে পাহারা দিচ্ছিলেন। এসময় ভোর রাত তিনটার দিকে একদল দূর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে।

উল্লেখ্য যে, অপহৃত হাবিবুর রহমান গেল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধীতাও করেছিলেন। সে একজন এলাকার পরিচিত ব্যক্তি। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি

এদিকে, অপহরণের শিকার হওয়ায় মুচনী এলাকার জনগন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা মুচনী রোহিঙ্গা ক্যাম্পের চলাচলের রাস্তায় বিক্ষোভ করছে।

এতে এলাকার জনগন অংশ গ্রহন করে অবিলম্বে অপহৃতদের মুক্তির ব্যবস্থা করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।

এদিকে এলাকার চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর নির্দেশে স্থানীয় জনসাধারণ এলাকায় বিক্ষোভ করে রোহিঙ্গাদের চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করলে এলাকাবাসীর  সংঘবদ্ধ প্রচেষ্টার মুখে এক পর্যায়ে অপহরণ কারীরা পালিয়ে যেত বাধ্য হয়।পরে এলাকাবাসী অপহৃতদেরকে ৮ ঘন্টাপর তাদের আস্তানা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

উল্লেখ্য যে, সম্প্রতি অপহরণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  রেহাই পাচ্ছে না ছাত্র, শিক্ষক,  রাখাল, দিন মজুর, এনজিও কর্মীসহ সাধারণ মানুষ।  শুধু স্থানীয়রা নই, অপহরণের শিকার হচ্ছে বাস্তচ্যুত রোহিঙ্গারাও।