দুর্নীতির মহানায়িকা ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছেন: আবুল খায়ের ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির এক সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘শেখ হাসিনার আমলে দেশে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করে তিনি দুর্নীতির মহানায়িকা হিসেবে পরিচিত হয়েছেন।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে নয়, বন্দুকের নলের জোরে ক্ষমতায় এসেছে। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে, বিচারব্যবস্থা লণ্ডভণ্ড হয়ে গেছে, জনগণের অধিকার হরণ করা হয়েছে। আওয়ামী লীগ এখন মানুষের নয়, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল।’

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমির হোসেন ছৈয়াল ও গাজী মোহাম্মদ মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ. বি. এম. জিলানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খায়ের আলম, যুবদল নেতা শাহারিয়ার ফয়সাল, ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে নেতারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।