সন্ত্রাসীদের গুলির মুখে  ব্যর্থ হল মোবাইল কোট 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা : অদ্য রায়পুরা  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান রহমান রুবেলের নেতৃত্বে রায়পুরা উপজেলার চর অঞ্চলে বালু খেকোদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচালিত হয়, সকাল ১২ টায় তিনটি স্পিডবোট যুগে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুইজন জেলা প্রশাসক কার্যালয় থেকে পাঠানো ম্যাজিস্ট্রেটের সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৩০ জন সদস্যকে নিয়ে রওনা হয় ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই ভালো খেকুর লোকজন ঘটনা টের পেয়ে যাই এবং তাহারা সহস্র অবস্থান নেয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট  নেতৃত্বে মোবাইল কোড যখন ডেজারের কাছাকাছি পৌঁছে যায় তখনই ড্রেজার থেকে সন্ত্রাসীরা  এলোপাতিক গুলি  বর্ষণ শুরু করে সন্ত্রাসীদের গুলির শব্দে চারপাশ থেকে গ্রামবাসী  নদীর পারে এসে জোর হয়, জনগণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে মোবাইল কোট গুলি বর্ষণ  থেকে বিরত থাকে এবং নরসিংদী জেলা প্রশাসক নির্দেশ মোতাবেক মোবাইল কোট ফেরত আসতে বাধ্য হয়, পরে পান্থশালা  ফেরিঘাটে এসে মোবাইল কোট নেতৃত্বকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাসুদুর রহমান রুবেল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, যতদিন পর্যন্ত বালু খেকু দের দূরত্বতা বন্ধ না হবে ততদিন পর্যন্ত মোবাইল কোট অভিযান অব্যাহত থাকবে।