সুন্দরবনে মুক্তিপণের দাবিতে জেলে অপহৃত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি:

মুক্তিপণের দাবিতে ই¯্রাফিল হোসেন(৩৫) নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের চালতেবাড়ি এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত জেলে শ্যামনগর উপজেলার হরিনগর সিংহড়তলী গ্রামের রুহুল আমিন মন্ডলের ছেলে।
ফিরে আসা জেলে রাহুল জানান একদিন আগে তারা তিনজন পশ্চিম সুন্দরবনের কদমতলা স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়। রাত ১১টার দিকে চালতেবাড়ি খালের গোড়ায় জাল পেতে অপক্ষো করার মুহুর্তে সাত/আট জনের একদল বনদস্যু তাদের নৌকা আটক করে।
এসময় তিনজনের মধ্যে থেকে ই¯্রাফিলকে জিম্মি করে নিয়ে যায়। এলাকায় ফিরে আসার পর বনদস্যুদের পক্ষ থেকে তাদেরকে মুক্তিপণের অংক ও স্থান জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়। বনদস্যু দলটি নিজেদের দয়াল বাহিনী হিসেবে পরিচয় দেয় বলেও ফিরে আসা জেলে রাহুলের দাবি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান জেলেকে উঠিয়ে নেয়ার বিষয়ে তাদেরকে কেউ কোন তথ্য দেয়নি। সাধারণত এমন ঘটনায় জেলেরা নিজ উদ্যোগে গোপনে বিষয়টি নিস্পত্তি ঘটিয়ে থাকে বলে জানা গেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান একদিন আগে বনদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নুতন করে কোন জেলে অপহরণের ঘটনায় পুলিশেক কিছু জানানো হয়নি। বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।