আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মিরপুরে যুব দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • শাহ্ আলমঃ 

রাজধানী মিরপুরে গতকাল রোববার বিকাল ৩ টায়  আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে মিরপুর থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব আমিনুর রহমান শান্ত’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে। 

বিক্ষোভ মিছিলটি মিরপুরের বাংলা কলেজের সামনে থেকে শুরু হয়ে মিরপুর ১ নম্বর গোল চত্বর প্রধান সড়ক প্রদক্ষিণ করে  সনি সিনেমা হল চত্তরে এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মিছিলটি শেষ করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল ইসলাম শান্ত বলেন, পতিত সরকারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে । তাদের নৈরাজ্য থেমে নেই, বিভিন্ন জায়গায়  নৈরাজ্য সন্ত্রাস ঘটিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে । তাই এখনই প্রতিবাদ  করা দরকার। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করতে, নেতা কর্মীদের সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান তিনি । 

বিক্ষোভ  মিছিলে  আরো উপস্থিত ছিলেন মিরপুর থানার যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল ফয়েজ ইমু,ফেরদৌস বিল্লা বাবু, কামরুল হাসান রাসেল, আবির হোসেন নবীন,আলামিন শরীফ রাজ, যুবনেতা আব্দুর রহমান সিকদার নয়ন, এছাড়াও মিরপুর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।