
নিজস্ব প্রতিবেদক :
রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে রোববার সকালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিতহয়।
লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন।
বক্তব্য রাখেন সহকারী পরিচালক আবদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা নাঈমা জান্নাত, ডা: নিরুপম সরকার, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, রাজু আহমেদ প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে ৩৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন করেন অতিথিবৃন্দ।
