
মোহাম্মদ ইউনুছ অভি :
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদকের একটি চালান মায়ানমার হতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাচার করা হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২১ জুন ২০২৩ আনুমানিক ০৪০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপ কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৭ টি বাদামী রংয়ের পরিত্যাক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বস্তাগুলো তল্লাশী চালিয়ে ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৫১ বোতল বিদেশী মদ ও ২৮৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। উক্ত স্থানে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস), বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
