বিএনপি নেতার ৩ প্রতিষ্ঠান ভাঙচুর লুটপাট ইন্দনে  শ্রমিকদের সভাপতি 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা কাজে লাগিয়ে শ্রমিক লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যানের ইন্ধনে ভাড়াটিয়া রোহিঙ্গাদের নিয়ে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে আলো শপিং মলসহ সাউথইস্ট ব্যাংক,আলী আহমেদ মার্কেট ও জনতা ব্যাংক, আব্দুল ফিলিং স্টেশন ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় ও গত বুধবার টেকনাফ পৌরসভায় ৩ টি পয়েন্টে এ ঘটনা ঘটে।

সোমবার শেখ হাসিনার সরকার পতনের পর টেকনাফের আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনে থাকলেও গত সরকারের আমলে প্রভাববিস্তার করতে অবৈধ অস্ত্রসস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় । পরে জেলা বিএনপি অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ পিতার মালিকানাধীন ৩ টা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমার পিতা সাবেক চেয়ারম্যান আলী আহমদ,তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানে ভাড়াটিয়া রোহিঙ্গাদের নিয়ে উপজেলা চেয়ারম্যান ও শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়া ও সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাই আব্দু শুক্কুর সহ আমার তিন টা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুতপাত করে তারা। তিনি আরো বলেন,শান্তিপূর্ণ বিজয় মিছিল শেষ করে বাড়িতে চলে যায়, এমন অবস্থায় রাত ৮ দিকে ওই প্রতিষ্ঠান গুলোতে হামলা চালিয়ে মালামাল লুতকরে নিয়ে যায় তারা। আমার তিনটি প্রতিষ্ঠানে ১ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে

পৌরসভাস্থ নাফ কুইন আলী আহমেদ মার্কেট ভুক্তভোগী দোকানদার মোহাম্মদ তারেক বলেন, আমার দোকান টি একদিন আগে উদ্বোধন করেছিলাম। কিন্তু বদির পুলাপাইন এসে আমার ২০ লাখ টাকার দোকানের সব মালামাল লুতকরে নিয়ে যায়।

শ্রমিক লীগের সভাপতি শাহজাহান মিয়াকে একাধিকবার ফোন করা হলে তার ফোন টি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আব্দু শুক্কুর বলেন, আমি এমন কোন কারো স্থাপনে হামলা চালায়নি,আমি মানুষের সেবা করে আচ্ছি, কেবা কারা হামলা চালিয়েছে তাও জানিনা। আমার অফিসেও হামলা চালায় দুরবিত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে ছাত্রসমাজ সাধারণ জনগণ ও বিএনপি জামাত বিজয় মিছিল শোডাউন করেন। একপর্যায়ে সাবেক এমপি আব্দুর বদির অফিস ভাঙচুর চালায়। পরবর্তীতে আওয়ামীলীগের নাতা কর্মীরা অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয় এবং বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা চালায়