
চাঁদপুরের সদরে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ মাদক বিক্রির সরঞ্জামসহ বাবা শাহজাহান গাজী (৫৫) ছেলে ফয়েজ (২৫) ও পারভেজ গাজীকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইনিয়নের শ্রীরামপুর গ্রামে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার শাহজাহান উপজেলার গাজী শ্রীরামপুর বহরিয়া বাজার এলাকার গাজী বাড়ীর হাকীম গাজীর ছেলে, পারভেজ ও ফয়েজ গাজী শাহজাহান গাজীর ছেলে।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার জানান, মঙ্গলবার ভোর সাকলে চাঁদপুরের সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে টাস্কফোর্স এর অভিযানে ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে গাজা ৪৫০ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ১২৮ পিচ, ডিজিটাল মেশিন ১ টি, মোবাইল ১০ টি, ১৬ হাজার টাকা জব্দ করা হয়।
আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
