চাঁদপুরে দুই পলিথিন বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর শহরে দুই পলিথিন বিক্রেতাকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

গত মঙ্গলবার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর সদরের পুরান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় মেসার্স জগবন্ধু সাহা নামক একটি গোডাউন থেকে প্রায় ৬৪০ কেজি (ছয়শত চল্লিশ কেজি) এবং মেসার্স ভাই ভাই স্টোর নামক একটি মুদি পাইকারি দোকান থেকে প্রায় ১০কেজি (দশ কেজি) অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। 

ওই সময় অবৈধ পলিথিন বিক্রির দায়ে ২ দোকান এর মালিককে প্রায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তর  উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক জনাব মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।