কচুয়া উপজেলা নির্বাচনে বিজয়ী ৩জনই নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। 

গতকাল বুধবার (৫ জুন) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে থাকা টেলিফোন প্রতীকের প্রার্থী মাহবুব আলমের কেন্দ্র সমন্ময়কারী বা কর্মীদের সরব উপস্থিতি ভোটকে উৎসবে পরিনত করে।

ভোট গ্রহন শেষে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করেন সহকারি রির্টনিং অফিসার মো. আবদুল বারিক।

নির্বাচনে চেয়ারম্যান পদে মহবুব আলম, ভাইস চেয়ারম্যান পদে শাহজালাল প্রধান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জ্যোৎস্না আক্তার ঝর্ণা নির্বাচিত হয়। 

নির্বাচনে মাহবুব আলম টেলিফোন প্রতীকে ৩৪ হাজার ৪’শ ৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

নিকটতম প্রতিদ্বন্ধী শাহজাহান শিশির কাপ পিরিচ প্রতীকে ২৭ হাজার ৫’শ ৮৪ ভোট পায়। 

ভাইস চেয়ারম্যান পদে শাহজালাল প্রধান উড়োজাহাজ প্রতীকে ৪৪ হাজার ৮’ শ ৯৯তার নিকটতম প্রতিদ্বন্ধী রাকিবুল হাসান তালা প্রতীকে ৪২ হাজার ৮’শ ৮৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জোৎস্না আক্তার ঝর্ণা ফুটবল প্রতীকে ২৭ হাজার ২’শ ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভীন আক্তার প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪’শ ৪৬ভোট পায়।

নির্বাচনে মোট ভোটার ছিল ৩লক্ষ ৩০ হাজার ৫’শ ৩১ জন। ভোট প্রদানের শতকরা হার ৩১.০৭।নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ,র‌্যাব,বিজিবি ও আনসার মোতায়েন করা হয়।

নির্বাচনী এলাকায় অনাকাঙ্খিত ঘটনা প্রতিহত করতে ১১টি স্ট্রাইকিং টীম সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। 

তাছাড়াও অনভিপ্রেত ঘটনা এড়াতে ১৩জন নির্বাহী ম্যাজিস্ট্রে নিয়োগ দেওয়া হয়। নির্বাচন পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

এ দিকে সন্ধ্যর পর বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষনার পর বিজয়ী চেয়ারম্যান মাহবুব আলমের কর্মী সমর্থকগনের মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে সমগ্র উপজেলা। 

বিজয়ী চেয়ারম্যান মাহবুব আলম বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার বাবা মায়ের দোয়ায় সকলের প্রচেষ্টায় আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি সবার নিকট কৃতজ্ঞ।

এ দিকে ভাইস চেয়ারম্যান শাহজালাল বলেন, আমার বিজয় নয়, বিজয় হয়েছে কর্মী সমর্থকদের যারা প্রতিকুলতা সত্বেও আমার জন্য দিন রাত কাজ করে আমাকে বিজয়ী করেছে। সবার উপর আল্লাহর অশেষ কৃপায় আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করছি।