আসন্ন রামগঞ্জ উপজেলায় নির্বাচন ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুল বিএসসির গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদক :

আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী  রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল বিএসসি।  

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের দল্টা বাজারে তিনি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিমিময় করেন।

গনসংযোগ কালে তিনি বলেন, আমি যদি আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকা সহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়। 

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা সহ অনেকে উপস্থিত ছিলেন।