লক্ষ্মীপুর জেলার মাসিক কল্যাণ সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকারে জেলার মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন এর সভাপত্বিতে লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সম্পন্ন হয়েছে। কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক পিপিএম, মেডিকেল অফিসার বাকী বিল্লাহ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।