সুজানগর-বেড়ায় সাংগঠনিক উন্নয়ন সভায়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক : পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা প্রদান করেন দলের তৃণমূল পর্যায়ের সক্রিয় নেতা এসএম আফজাল হোসেন। 

তিনি তার বক্তব্যে বলেন, “অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব ভাই শুধু বিএনপির একজন সিনিয়র নেতা নন—তিনি মাঠের মানুষ, কর্মীদের বিশ্বাসযোগ্য অভিভাবক। আগামী দিনের নেতৃত্বে তাঁকেই দেখতে চায় তৃণমূল।”

তিনি আরও বলেন, “বিএনপি আজ কঠিন সময় পার করছে। কিন্তু আমরা ভেঙে পড়িনি। কারণ এই দলের শক্তি হলো এর তৃণমূল কর্মী। আমরা ঐক্যবদ্ধ আছি হাবিব ভাইয়ের নেতৃত্বে।”

সভায় স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা সকলে আগামীর আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।