
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লক্ষ্মীপুর জেলা রামগতি সাধারণ মহিলাদের সঙ্গে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভা ১নং ওয়ার্ড দিদার উদ্দিন প্রফেসরের বাড়িতে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি সাহেদ আলী পটু এবং সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, “বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সবাই ওই নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন আমার নেতা তারেক রহমানকে উপহার দেব, ইনশাআল্লাহ।”
এসময় পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
