রমজানকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুর জেলায় জামায়াতের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী এক র‌্যালি বের করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণের পর উত্তর তেমুহনীতে গিয়ে সমাবেশে মিলিত হয়েছে।

র‌্যালিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকলকে ইসলামী অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্লাহ, সেক্রেটারী ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর শাখার আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, সেক্রেটারী হারুনুর রশীদ প্রমুখ।

সমাবেশে বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাস।

এ সময় তারা আরও বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব।

অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করতে হবে। মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়েছে।

মিছিল থেকে আহালান সাহালান মাহে রমাজান, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে দেখা গেছে।