লক্ষ্মীপুর জেলায় নবীন বরণ ও পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

সুস্থ দেহ, সুন্দর মন এমন স্লোগানকে সামনে রেখে নবীন বরণ ও পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ রিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষিকা মল্লিকা সাহা’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আক্তার হোসেন শাহিন ও স্হানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভীন।

নবীন বরণ ও পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ইভেন্টে জয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।