
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) দিরাই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করেছে। অনুষ্ঠানে র্যালি, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার বিকেলে সদর উপজেলা বেরিগাঁও বিদ্যালয় মাঠে জয়িতাদের মধ্যে শাহীনা চৌধুরী রুবি, মাজেদা খাতুন, সামিনা চৌধুরী মনি, সেলিনা আবেদীন, রিনা বেগম, রোশনা আক্তার তৃষ্ণা ও শিল্পী বেগমকে সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়েভ সুনামগঞ্জ সদর-এর সমন্বয়কারী সামিনা চৌধুরী মনি, সঞ্চালনা করেন সদস্য সচিব শবনম দ্দোজা জ্যোতি। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। বক্তারা নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধের গুরুত্বের উপর জোর দেন।
আলোচনা সভার পরে নারীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শারমিন, দ্বিতীয় সুরাইয়া এবং তৃতীয় স্থান অধিকার করেন ইভা। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
