সন্ত্রাসী কর্মকাণ্ড ও  জবরদখল মামলায়, ইউপি সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago





মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সন্ত্রাসী ও জবরদখল মামলায় ইউপি পরিষদের সদস্য মাইন উদ্দিন কাজল’কে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত ।

বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর ) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রামগঞ্জ আদালতের বিচারক নুসরাত জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে উপজেলার ভোলাকোট গ্রামে সৈয়দ আহম্মদ রেদোয়ান কৃষকের জমি জোরপূর্বক দখল করে পুকুর তৈরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য: উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন ও পিবিআইর তদন্ত প্রতিবেদন প্রধান আসামি সহ ৫জনের বিরুদ্ধে যায়। এছাড়া মাইন উদ্দিন কাজলের বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান রয়েছে আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ সত্য বলে বিবেচনা করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।  

মাইন উদ্দিন কাজল ভোলাকোট ইউপি পরিষদের ৭নম্বর ভোলাকোট ওয়ার্ডের বর্তমান সদস্য, 

মামলা সূত্রে জানা যায়,বাদী রেদোয়ান রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের আবদুল আজিজ ভূঁইয়ার ছেলে। চাকরির সুবাধে তিনি ঢাকায় বসবাস করেন। ভোলাকোট গ্রামে তার ৭৬ শতাংশ জমিতে তিনি লোকজন দিয়ে বিভিন্ন ফসল চাষাবাদ করতেন। গেল মে মাসে তিনি জানতে পারেন যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জুয়েল ও তার সহযোগীরা জমি দখল করে মাটি কেটে ইটভাটায় বিক্রি ও পুকুর কেটে খামার করছেন।পরে রেদোয়ান জমিতে পৌঁছে বিষয়টি জানতে চাইলে জুয়েলসহ অভিযুক্তরা তাকে মারধরের পর ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ২ জুন তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রামগঞ্জ আদালতে জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আদালত নোয়াখালী জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।

এবিষয়ে নোয়াখালী জেলা পিবিআইর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে জোরপূর্বক কৃষকদের জমি কেটে ইটভাটায় মাটি বিক্রি ও পুকুর কেটে খামার তৈরির ঘটনার সত্যতা পাওয়া যায়।

বাদী সৈয়দ আহম্মদ রেদোয়ান বলেন, জুয়েল বাহিনী গঠন করে স্থানীয়দের জিম্মি করে রেখেছে। তার বিরুদ্ধে মুখ খুলতে সবাই ভয় পাচ্ছে। আমিসহ ৩৫ জন কৃষকের জমি দখল করে তিনি পুকুর কেটে নিজের নামে খামার তৈরি করেছেন। জমি উদ্ধারে আমি আদালতে মামলা করে প্রশাসনের দারস্থ হয়েছেন।